05 January 2009

আমার শবানুগামী বোধ


শেষকৃত্যানুষ্ঠান থেকে ফিরে
আমি জনৈক আত্মীয়ার শোকাহত চোখ ভাবি,
বিস্রস্ত বসনহেতু চকিতে খুচরো কামনা
ও অগভীর যৌনতা ভাবি ।

চৌকস দর্জির মতো
আমি স্পর্শকামী এমন...
কব্জিতে বিচূর্ণ প্রহর এবং চোখে তার
সাময়িক কাজলহীনতা ভাবি ।

চোখ থেকে দস্তার মতো
গলে গলে রাত গ্যাছে,
আমি নিদ্রাহীনতা ও পাশাপাশি তার
সফল সঙ্গমপ্রনালী ভাবি ।

জঙ্ঘার কাছে রাত্রি আঁকা-
সুনির্মিত অগোছালোতা আমার,
উত্থানের অব্যবহিত পরেই লেখা
বহুমাত্রিক পতনপ্রকৃয়ার গান...

আমি শেষকৃত্য থেকে ফিরে এসে এখনো
আত্মীয়ার উদ্ভিন্ন সৌষ্ঠব ভাবি ।

কোবাল্ট জোত্স্নায় দক্ষিণট্রেইন


সিল্কের গোপনে সন্ধ্যে নেমে গেছে
অবরোহণের মসৃণতা আমার,
রোল করা সিগারেটের মতো
দক্ষিণে গড়ানো ট্রেইন
নির্মোহ ঢুকে গেছে অস্পষ্ট জোত্স্নায় ।

ফ্লয়েডীয় সুর সুতোবোনা নক্ষত্রের শিরায়
গহিন কারুকার্যে,
আমি গিলে ফেলি অস্পষ্ট সিলিং
ও বিবিধ আকাশ
কিছু প্রথাগত গানে ।

মৃদু সন্ধ্যের ভেতরে শায়িত
প্রগাঢ় মৌন সূঁচ,
ভেন্ট্রিলোকুইস্টের নড়ে ওঠা ঠোঁটে দ্যাখো
মিথ ও মিথ্যেরা
কী দারুণ গ্যাছে ঝরে !

আমি ট্রাকের চার্পিং শুনছি


আমি বসে তোমার কন্ঠে চার্পিং শুনছি
পাখিদের প্রতি করুণাবশত
ঈষদ বাঁকানো কালভার্টের পাশে
গোঙাতে থাকা ট্রাক
সেও বিস্তর তোমাকে শুনেছে,
হলুদ...হলুদ !

দ্যাখো, অনভ্যস্ত হর্ষের ভেতরে
প্রার্থনার মতো হুইসলগুলো
আমি এড়িয়ে যাচ্ছি সর্ষেক্ষেত
অথবা ঘুমজড়িত বনেটের ওপোর ।

বুড়োঢালগুলো নিবিড় অধিক,
আমি নিভৃতে বসে
তোমার শীত্কার শুনছি-
আপামর ট্রাকের প্রতি করুনাবশত ।

সমাধির গান


এইদেহ ছেদ করো
ত্রিকোণ কাঠের কীলক
এইদেহ ধূলো করো ।

শরীরমন্থনের শ্লোক,
জাগতিক জড়তা কাটিয়ে
এইদেহ ছাই করো
ঘোরতর তপ্ত আদরে ।

অন্তরঙ্গ হাওয়ায়
সুতোকাটা ঘুড়ির ভঙ্গীতে
ভেসে গ্যাছে যেই মেঘ
ঘোরলাগা প্রপেলারে সেই মেঘ ভাসে
বিনয়ী উচ্চতায়;
হিমার্দ্র রাতের কোনো
দূরতম আঁধার বিমানে ।

অতিঘুম পেরিয়ে এসো
উ
ল
ম্ব
স্বপ্ন হে আমার
ছেঁড়াক্রুশ গ্রীবায় তবু অক্লেশে,

ধমনীর নীলপথে তরল শুকোয়,
দেখেছিলে, তুষারের গায়ে ঝরেছিলো কেমন
ধূসর নেকড়ের ঘুম ?

ফ্রস্টেড গ্লাসের ওইপাশে


আমি দুলে উঠি ঘড়ির কাঁটায়
ব্যাংকের প্রহরীর অবিচল স্থৈর্যে,
স্থিরচিত্রের ভেতরে সারবাঁধা
অসংখ্য অনুভূতিশুণ্য মুখের কাছে,
আমি দুলে উঠি কোন গ্রাহকের
অপেক্ষমাণ দক্ষিণ হাতে ।

ইন্টার্ন মেয়েগুলোর চাপল্য ছাড়া
এইখানে বিনিময়যোগ্য কিছু নেই,
আর কিছু নেই ।
তাদের বিষাদোত্তীর্ণ খোঁপার বাঁধনে
যে অস্পষ্ট ল্যাবিরিন্থ কল্পিত হয়
আমি ঘুরে আসি সেইখানে-

ফ্রস্টেড গ্লাসের ওইপাশে; জিভকাটা ম্যানেজারের
অল্প অল্প স্পর্শকামীতার সাথে ।

রাতচারী পেইন্টারের জর্নাল


উপগত হওয়ার আগে অনেকের মতো আমিও
নভোদৃশ্য ভালোবাসি,
স্খলনোর্ধ কামুকের বোধ হয়ে
আমি লিখে দিচ্ছি অর্ধরতি
প্রণয়রহিত পালঙ্কের ওপোর ।

আমাদের গোলার্ধ ধোঁয়াশায় ছেয়ে আছে,
তুমি যৌনতা নামে যাদের চেনো ।
অতিক্রমের ভুলে আমি মুছে দিচ্ছি হরিদ্রনগর,
নীলছোপে আঁকা রাত্রি ।

মৃত হরকরা দ্যাখোনি-
অপ্রেমের খামে এসে গেছে মসৃণ
ভ্যানগগের কান !

টেলিফোন


টেলিফোন ঘুমিয়ে থাকে তৃতীয় কামরায়
আমাদের ক্রেডলবিন্যাসে
কোন হৃদয়জাত কল্ না এলে
বাতি জ্বেলে সমস্তরাত ঘুমানো যায়
মুঠোর ভেতরে অর্ধ-আলাপন লুকিয়ে